শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে বিড়িশ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিড়িশ্রমিকেরা। এতে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (৭ জুন) বেলা ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড-এর শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের দাবি, বর্তমানে প্রতি হাজার বিড়ি তৈরির জন্য তারা ৬১ টাকা মজুরি পান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তারা মজুরি ২০ টাকা বাড়িয়ে ৮১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এ দাবিতে সাড়া না দেওয়ায় তারা আন্দোলনে নামেন।

শ্রমিকনেতা রফিকুল ইসলাম ও টিপু জানান, সকাল থেকে মজুরি বৃদ্ধির বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি। পরে শ্রমিকেরা সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।

তাদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। দুপুরের প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মজুরি-সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের সঙ্গে ফ্যাক্টরি কর্তৃপক্ষের মতবিরোধ হয়েছে। এ কারণে তারা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যান চলাচল সচলে পুলিশ কাজ করছে।

এদিকে বিষয়টি নিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে বেলা ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 June 2026

কুষ্টিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে বিড়িশ্রমিকদের সড়ক অবরোধ

www.dainikkagoj.com
07 June 2026

কুষ্টিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে বিড়িশ্রমিকদের সড়ক অবরোধ

www.dainikkagoj.com