বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

লোহাগাড়ার পদুয়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভাংচুরের অভিযোগ

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

 

 

জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম)

 

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় এক পরিবারের টিনের বাউন্ডারি ভেঙে জায়গা দখল করার চেষ্ঠা চালিয়েছে প্রতিপক্ষরা।

 

সোমবার (৯জুন) সকাল ১১টার দিকে টিনের বাউন্ডারি ভাংচুর চেষ্টার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম বাদি হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগী ফাতেমা বেগম জানান,তার স্বামী নেই। ছেলে সন্তানদের নিয়ে অতি কস্টে জায়গাতে বসবাস করে আসছেন। ঘটনার সময় তার বাড়ির সামনে টিনের বাউন্ডারি জোরপুর্বক ভাংচুর চালায়। তাদের জায়গা দখল করার চেষ্ঠা করে। ওই সময় তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং হুমকিও প্রদান করছে। তিনি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার বাসিন্দা, দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক জসিম উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে যাওয়ার পরে উভয় পক্ষের সাথে কথা বলেছেন। থানা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে বলে জানতে পেরেছেন তিনি। প্রশাসনিকভাবে সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে এম প্রত্যাশাও করেন তিনি।

 

এদিকে প্রতিপক্ষরা জানান, জায়গাটিতে তাদের অংশ রয়েছে। সামাজিকভাবে বিচারের মাধ্যমে যেটি হয় সেটি মেনে নিবেন তারা। লোহাগাড়া থানার এসআই গৌবিন্দ দাশ জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। দু’পক্ষের কাগজপত্র দেখে সমাধান করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর