বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

বেনাপোলে বোমা হামলার বিএনপি কর্মি নিহত

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মিকে বোমা হামলায় হত্যা করেছে। নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে।

 

হত্যাকান্ডটি শনিবার (৭ জুন) রাত ৯টা সময় ডুবপাড়া জামতলা মোড়ে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

 

স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামীলীগ সমার্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাদের নামাজ পড়তে বাধা দেয়।

 

এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারন সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সাথে বসে সমঝোতা করে দেয়। পরে রাত ৯টা’র দিকে নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল।

 

এই সময় একদল সন্ত্রাসী এসে বিএনপির সমার্থক আব্দুল হাই এর উপর বোমা নিক্ষেপ করে। এবং ঘটনাস্থলে সে মারা যায়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর