শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় অবৈধ পুকুর খনন, অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ  খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ

বেনাপোলে আটক ‘মোল্লারহাটের আওয়ামীলীগ নেতা’ রেজাউল কবির চেয়ারম্যান 

Reporter Name / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির আটক হয়েছে। বৃহস্পতিবার(৫জুন) বিকেলে তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

 

 

আটককৃত চেয়ারম্যান রেজাউল কবির বাগেরহাট জেলার মোল্লারহাট থানার বাওলা ইউনিয়নের চাদেরহাট গ্রামের মৃত মকবুল শেখের ছেলে। তার পাসর্পোট নম্বর-অ০০৯৫৩৯১৫।

 

 

পুলিশ জানিয়েছেন, তার নামে বাগেরহাট জেলার মোল্লার হাট থানার মামলা নং-২১, তারিখ- ২২সেপ্টেম্বর-২০২৪,ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/৫০২ পেনাল কোড।

 

 

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, গোপন খবরের মাধ্যমে জানতে পারি’ এপথ দিয়ে আওয়ামীলীগের এক নেতা ভারতে যেতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগের সকল পুলিশ অফিসারকে সতর্ক রাখা হয়। অবশেষে বিকেল ৪টার দিকে তিনি তার পাসপোর্টে ইমিগ্রেশন এন্ট্রি সীল মারতে ডেস্কে জমা দিলে তা যাচাই-বাছাই পূর্বক তার নামে মামলা থাকার অভিযোগে তাকে আটক পূর্বক বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত শেখ রেজাউল কবির’ বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় মামলা থাকায় তাকে অধিনস্থ্য মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর