সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে নারীর ‘মিথ্যা’ অভিযোগে অতিষ্ঠ পরিবার: সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন থানা থেকে লুট হওয়া ৭টি গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার তাড়াশে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ২৪ হাজারের বেশি শিশু সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অপসারণের দাবিতে মানববন্ধন লংগদুতে শিক্ষার্থীর অনুপস্থিতি  কারণ ও পড়াশোনা বিষয়ে অভিভাবক তলব করায় শিক্ষকের উপর হামলা সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর

তাড়াশে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ২৪ হাজারের বেশি শিশু

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ডা. মো. জহুরুল ইসলাম, ডা. ইমরান রসুলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম জানান, তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৪ হাজার ৮৪৯ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক সংক্রামক রোগ, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এসব রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদানের বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সরকারের এই উদ্যোগকে সফল করতে নির্ধারিত সময়ে অবশ্যই সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রত্যন্ত এলাকাতেও টিকাদান কর্মসূচি পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে। উপজেলা জুড়ে স্থাপিত বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তাড়াশ উপজেলায় হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর