বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ, সিআইডি প্রধান হিসেবে যোগদান রাজশাহীর ‎তানোরে সিন্ডিকেটে দু’ সপ্তাহে বস্তার দাম বেড়েছে ডাবলেরও বেশি বিপাকে আলু চাষিরা  ‎ সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল শিশুর মরদেহ মহান স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ দীঘিনালায় তেলের তীব্র সংকট চরমে, পাম্পে “তেল নেই” স্টিকার—স্থবির জনজীবন, ভোগান্তিতে চালক ও পর্যটক কচাকাটায় বিয়ের প্রলোভনে ডেকে প্রেমিকাকে গণধর্ষণ যমুনার বুক এখন ফসলের মাঠ, বালুচরেই স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের কৃষকেরা রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কমলনগরে গণহত্যা দিবস পালিত : আন্তর্জাতিক স্বীকৃতি দাবি ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

​ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

​সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী সংলগ্ন যমুনা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে উঠে এসেছে আনুমানিক ১২ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ। বুধবার (২৫ মার্চ) দুপুরে চৌহালী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকুশা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলেরা যমুনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক জেলের জালে ভারী কিছু আটকে যাওয়ার অনুভূত হয়। জাল টেনে তীরের কাছে আনতেই মাছের বদলে ভেসে ওঠে এক শিশুর নিথর দেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়রা ভিড় জমায়। জেলেরা তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিরাপদ স্থানে রাখেন এবং পুলিশে খবর দেন।

​খবর পেয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রবীর ভট্টাচার্য জানান,

​”প্রাথমিকভাবে শিশুটির নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে উজান থেকে মরদেহটি স্রোতে ভেসে এখানে এসেছে। যেহেতু মরদেহটি টাঙ্গাইল জেলার নাগরপুর সীমানায় পাওয়া গেছে, তাই আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

​পুলিশ আরও জানায়, শিশুটির পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কোনো পরিবার থেকে নিখোঁজ সংবাদ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর