বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ, সিআইডি প্রধান হিসেবে যোগদান রাজশাহীর ‎তানোরে সিন্ডিকেটে দু’ সপ্তাহে বস্তার দাম বেড়েছে ডাবলেরও বেশি বিপাকে আলু চাষিরা  ‎ সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল শিশুর মরদেহ মহান স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ দীঘিনালায় তেলের তীব্র সংকট চরমে, পাম্পে “তেল নেই” স্টিকার—স্থবির জনজীবন, ভোগান্তিতে চালক ও পর্যটক কচাকাটায় বিয়ের প্রলোভনে ডেকে প্রেমিকাকে গণধর্ষণ যমুনার বুক এখন ফসলের মাঠ, বালুচরেই স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের কৃষকেরা রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কমলনগরে গণহত্যা দিবস পালিত : আন্তর্জাতিক স্বীকৃতি দাবি ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মহান স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আগামী ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।

শিক্ষাজীবনে ড. রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ফাতেমা খাতুন। তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক এবং তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।

ফাতেমা খাতুন জানান, তিনি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ফেলো হিসেবে ইউনিভার্সিটি অব মালায়াতে পিএইচডি গবেষক ছিলেন। ন্যানোটেকনোলজি, পানি বিশুদ্ধকরণ (water desalination), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং বিষয়ে তাঁর একাধিক গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর