বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড়ের কৃতি সন্তান মোসলেহ্ উদ্দিন আহমদ, সিআইডি প্রধান হিসেবে যোগদান রাজশাহীর ‎তানোরে সিন্ডিকেটে দু’ সপ্তাহে বস্তার দাম বেড়েছে ডাবলেরও বেশি বিপাকে আলু চাষিরা  ‎ সিরাজগঞ্জে যমুনায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এল শিশুর মরদেহ মহান স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ দীঘিনালায় তেলের তীব্র সংকট চরমে, পাম্পে “তেল নেই” স্টিকার—স্থবির জনজীবন, ভোগান্তিতে চালক ও পর্যটক কচাকাটায় বিয়ের প্রলোভনে ডেকে প্রেমিকাকে গণধর্ষণ যমুনার বুক এখন ফসলের মাঠ, বালুচরেই স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের কৃষকেরা রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কমলনগরে গণহত্যা দিবস পালিত : আন্তর্জাতিক স্বীকৃতি দাবি ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে লংগদুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,‌ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

সাবের আলী, শফিউল হাসান, মামুনর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদশা আলম,আকতার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেনও উপকারভোগীরা।

এ উপজেলায় পাট চাষের জন্য ১৫০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

এছাড়াও, আউস ধান চাষের জন্য ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর