মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ধ্যা আলো জ্বলুক 

কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ে শাহ জামাল (৫৯) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ দুর্ঘটনা হয়। এসময় শাহ জামালের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের জন্য কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়ার বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমপুরের নাসির ডাক্তারের গলিতে এই রেল ক্রসিংটি। এখানে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনা কবলিত ওই মোটরসাইকেলটি ওই রেল ক্রসিং পার হওয়ার সময়, ট্রেন এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে এবং অরক্ষিত এই রেল ক্রসিংয়ে একটি গেট এবং গেটম্যান নিয়োগের দাবি জানায়। পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ–পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, মূলত ঘটনাস্থলে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মটর বাইকটি রেল লাইনের উপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেলটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং একজন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর