সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
তানোরে স্কুলের গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়েছে প্রভাবশালী ৫ ঘন্টা পর বাড়ি ফিরে গেলো শিক্ষার্থীরা  কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ-৩  দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মেম্বার থেকে এমপি হলেন আব্দুল গফুর কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কুষ্টিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা-কসাই পলাতক শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন

দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় অন্যান্য জোন কমান্ডারবৃন্দ, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সৈনিকরা, আনসার ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ-এর অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাব-এর সভাপতি আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ‘দি বেবী টাইগার্স’-এর ভূয়সী প্রশংসা করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় এ ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দেশের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর