সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
তানোরে স্কুলের গেট বন্ধ করে তার কাটার বেড়া দিয়েছে প্রভাবশালী ৫ ঘন্টা পর বাড়ি ফিরে গেলো শিক্ষার্থীরা  কুষ্টিয়ায় দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ-৩  দীঘিনালা জোনে ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মেম্বার থেকে এমপি হলেন আব্দুল গফুর কুষ্টিয়ায় ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে রামগড়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কুষ্টিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা-কসাই পলাতক শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন

মেম্বার থেকে এমপি হলেন আব্দুল গফুর

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর। তার রাজনৈতিক জীবনে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছেন। রাজনীতির মাঠে সব মানুষের কাছে জনপ্রিয় এই নেতা কোনো নির্বাচনে পরাজিত হননি। স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়ী হয়েছেন অতীতে। এবার দল থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানের ধানের শীষের প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্র অবস্থায় এলাকাবাসীর অনুরোধে ১৯৮২ সালে আমলা ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। পরের বারও ইউনিয়ন পরিষদের সদস্য পদে জয়ী হয়ে গোটা ইউনিয়নবাসীর হৃদয়ে স্থান করে নেন।১৯৯০ সালের পর আমলা ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। এক টানা ১৫ বছর চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার উপজেলা নির্বাচনের তফশিল হলে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন আব্দুল গফুর। মিরপুর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন। টানা ৫ বছর দায়িত্ব পালন করেন জামায়াতের এই নেতা। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মনোনয়ন পান দল থেকে। স্থানীয়দের মাঝে বিপুল জনপ্রিয় এই নেতা সংসদ সদস্য পদে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন। দুই উপজেলা ও দুই পৌরসভা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন থেকে ভোট পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২১ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর