বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া

কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর 

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১১ দল মনোনীত জামায়াত প্রার্থী জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দারুসসালাম একাডেমি চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমির আবুল হাশেম, ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, অ্যাভভোকেট মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় জামায়াত প্রার্থী আব্দুল গফুর বলেন, যে প্রত্যাশা নিয়ে নির্বাচনের আয়োজন করেছে, জনগণ যে প্রত্যাশা করছে তার যেন পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিটি ভোটার বাড়ি থেকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে এটা আমাদের দাবি।

নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, কোনভাবেই যেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। যদি এটা হয় সরকারের জন্য, দেশের জন্য বড় ক্ষতি বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর