মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।মঙ্গলবার(১০ ফেব্রুয়া‌রি)সকা‌লে চু‌রির বিষয়‌টি টের পে‌য়ে স্কুল কর্তৃপক্ষ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটানিং কর্মকর্তা‌কে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডা‌য়েরী(জি‌ডি) ক‌রা হ‌য়ে‌ছে। সূ‌ত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি জানতে পারেন। মিরপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা‌ নাজমুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সকা‌লে স্কুল কর্তৃপক্ষ চু‌রির বিষয়‌টি ‌টের পে‌য়ে আমা‌কে জা‌নায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থা‌নে আবারও নতুন ক‌রে ক‌্যা‌মেরা প্রতিস্থাপন করা হ‌বে। মিরপুর থানার ও‌সি শহিদুল ইসলাম ব‌লেন, চু‌রির ঘটনায় বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোজা‌ম্মেল হক থানায় সাধারণ ডা‌য়েরী ক‌রে‌ছেন। ক‌্যা‌মেরা দু‌টি এখন পর্যন্ত উদ্ধার ক‌রা যায়‌নি। কাউকে গ্রেপ্তারও সম্ভব হয়‌নি। ভেড়ামারা ও মিরপুর দুই উপ‌জেলা মিলে কু‌ষ্টিয়া-২ আসন। মিরপুর উপ‌জেলায় ১১৪‌টি ভোট কেন্দ্র র‌য়ে‌ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে এই আসন থে‌কে ৫ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। এই আসনের মোট ভোটার সংখ‌্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন। উল্লেখ্য গত পৌর নির্বাচনে এ ভোট কেন্দ্রে শতভাগ ভোট পোল হওয়ায় একাধিক প্রার্থীর মামলা আদালতে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর