বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলার মিরপুর উপজেলা চত্বর থেকে এ মহড়া শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে স্থানীয় ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম প্রেস ব্রিফিং করেন। এ সময়ে তিনি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। এ সময়ে উপসচিব আফরোজা পারভীন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়, মেজর ফাইম ফয়সাল সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাহমিদ মোস্তফা হাসান,

ক্যাপ্টন মাশরুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খানে আলম খান, বিজিবির নায়েব সুবেদার আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

মহড়া চলাকালীন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে একটি উৎসবমুখর ও নির্বিঘ্ন ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, জনসাধারণ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা বা দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্যই আমাদের এই টহল কার্যক্রম। নির্বাচনের শেষ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এসময় উপসচিব আফরোজা পারভীন, সেনাবাহিনীর মিরপুর উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফাহিম ফয়সাল সাদিকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর