রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম :

কুড়িগ্রামের অবহেলিত অঞ্চল কচাকাটা থানা তথা পূর্ব দুধকুমরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও কচাকাটা থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানার বিজয়ের কোনো বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে,৬ ফেব্রুয়ারী কেদার ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কর্তৃক কচাকাটা বাজারে আয়োজিত আলোচনা সভায় এ আহবান জানান নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিণী মোছাঃ শামীমা রহমান আপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ও সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

কেদার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় ও কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি ও কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আলহাজ সাইফুর রহমান রানার পুত্র আবু সাঈদ হাবিবুল্লাহ রোনয়, কেদার ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মজনু রহহান,সাতানা গ্রামের আব্দুস সামাদ ও বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ সাইফুর রহমান রানাকে বিজয়ী করা প্রয়োজন। এ সময় তাঁরা ভোটারদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর