রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
রায়গঞ্জে গাছের ডালে তরুণের ঝুলন্ত মরদেহ: এলাকায় শোকের ছায়া উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলে ফাইনালে ম্যাচের নিশ্চিত করেছে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের এই ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচটি বিপুল পরিমাণ দর্শক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ করেছেন।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

টুর্নামেন্টের ম্যাচের উদ্বোধক ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক স্বপন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য রঞ্জু আলম, মজনু মিয়া, গোহাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, যুবদল নেতা মনির হোসেন, মতিউর রহমান, মানিকদিপা পদ্মাপাড়া কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুনিরুজ্জামান মজনু, হেলাল, দেলোয়ার হোসেন খাদেম, যুবদল নেতা শাহিন আলম সহ আড়িয়া ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব ৩-১ গোলে হাপুনিয়া ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিশ্চিত করেন।

টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় আছেন অদম্য কলাবাগান স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর