বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ 

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) আওতাধীন চট্টগ্রামের ভূজপুর থানার আধাঁরমানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

শনিবার (১৭ জানুয়ারী) রাতে সীমান্তের এ,কে, খান চা বাগান নামক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক এর দিক-নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ,কে,খান চা বাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে বিজিবি টহল দল। রাত ৯টার দিকে ২ চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২টি বস্তার ভিতর থেকে ৬টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর