বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কলা বোঝাই পিকআপ ভ্যান ও স্যালোইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন (৫০) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। সে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ীগামী একটি কলাবোঝাই পিকআপের সঙ্গে কুষ্টিয়াগামী নছিমনের সংঘর্ষ হলে নছিমন চালক মিলন হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আবু ওয়াহেদ বলেন, পিকআপ ও নছিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর