মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

Reporter Name / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচাকাটা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় কচাকাটা ইউনিয়নের নায়কেরহাট দক্ষিণ বালাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবু এবং কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নায়কেরহাট জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম স্বপন এবং শাহজান আলী মাস্টার।

বক্তারা তাঁদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে কেদার, কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নের প্রায় এক হাজারেরও বেশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, বিএনপির আদর্শে অনুপ্রানিত হয়ে কচাকাটা ইউনিয়নে  জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রায় তিন শতাধিক  নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর