শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রশিক নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত মুহাঃ আব্দুল হালিম

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রণীত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৫ অনুসারে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত রশিক নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীঘিনালার কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জনাব মুহাঃ আব্দুল হালিম।

গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

নতুন সভাপতির মনোনয়নের খবরে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটি ও সকল শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে নবমনোনিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নবনিযুক্ত সভাপতি মুহাঃ আব্দুল হালিম তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি রশিক নগর দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে সর্বাত্মকভাবে কাজ করবেন।

স্থানীয় শিক্ষা সচেতন মহল মনে করছেন, তার অভিজ্ঞতা ও মেধা এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর