সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

চন্ডিপুরে যুবদল নেতার তাণ্ডব জমি দখল ও হুমকিতে আতঙ্কিত এলাকাবাসী

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে যুবদল নেতাদের বিরুদ্ধে জমি ও পুকুর দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন চন্ডিপুর গ্রামের যুবদল নেতা আব্দুর রাজ্জাক ও রাজা মিয়া। দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে পৃথকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মালেক চন্ডিপুর মৌজায় ২০০১ ও ২০০৩ সালে মোট ১৮ শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। ওই জমির বিআরএস খতিয়ানও তার নামে প্রস্তুত রয়েছে। তবে ২০২৫ সালের ১৬ আগস্ট যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রাজা মিয়া ও আজহারুল ইসলামসহ ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক তার জমির মধ্যে ৮ শতক জমি দখল করে নেয়। এ সময় তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হয়, মামলা-মোকদ্দমা করলে বাকি জমিও দখল করে নেওয়া হবে।

পরবর্তীতে আব্দুল মালেক অভিযোগ দায়ের করলে গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর অভিযুক্তরা অবশিষ্ট ১০ শতক জমিও জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুল মালেক দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন। স্থানীয় সচেতন মহলও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর