শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লক্ষ্মীপুর-৪ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষীপুর)  প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির ধানেরশীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাহাত উজ জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্লাহ উপজেলা আমীর মাওলানা আবুল খায়েরসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে কমলনগর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। তিনি ইসলামী আদর্শ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা মার্কার প্রার্থী তানিয়া রব বেলা ১২টায় স্বশরীরে উপস্থিত হয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর