বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

কুষ্টিয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেতু এনজিও’র আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনে সহযোগিতায় সোমবার সকালে  উপজেলা চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিজ্ঞান মেলা একটি সমাজ ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ এবং সভ্যতাকে প্রদর্শন করে। বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে অনুপ্রাণিত করতে বিজ্ঞান মেলার ভুমিকা অপরিসীম। এ ধরণের বিজ্ঞান মেলা থেকে স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীরা উপকৃত হবে। এতে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমি সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সেতু এনজিও’র কৃষিবিদ এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আমজাদ হোসেন প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর