শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

রাজশাহীতে তীব্র পানিসংকট গভীরতর ভূগর্ভস্থ পানির স্তর নামলেও থামছে না অবাধ ব্যবহার

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নামলেও কমছে না পানির ব্যবহার। বরং প্রতিনিয়ত বাড়ছে অবাধ ও অপরিকল্পিত পানি উত্তোলন। খরাপ্রবণ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকায় ইতোমধ্যে পানিসংকট চরম আকার ধারণ করেছে।

সরকারি তথ্যমতে, রাজশাহী অঞ্চলের তিন জেলার মোট ৪ হাজার ৯১১টি মৌজাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় খাবার পানি ছাড়া অন্য কোনো কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের ৬ নভেম্বর প্রকাশিত গেজেটে আগামী ১০ বছরের জন্য এসব মৌজাকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি গেজেটের কপি হাতে পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

গেজেট অনুযায়ী, রাজশাহী অঞ্চলের ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে এসব ৪ হাজার ৯১১টি মৌজা অবস্থিত। এর মধ্যে ৪৭টি ইউনিয়নের ১ হাজার ৪৬৯টি মৌজা অতি উচ্চ পানি সংকটাপন্ন, ৪০টি ইউনিয়নের ৮৮৪টি মৌজা উচ্চ পানি সংকটাপন্ন এবং ৬৬টি ইউনিয়নের ১ হাজার ২৪০টি মৌজা মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর