শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি কারাগারে

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলিমন্ডলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে মোঃ আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম ওরফে রহিতন (২৫) এবং কক্সবাজার জেলার রামু থানার জুয়াইনালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদলের প্রস্তুতি চলছে।

এমন তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুব সমাজকে রক্ষা করতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের কঠোর পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন মহল ও সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি কারাগারে

www.dainikkagoj.com
16 May 2026

বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি কারাগারে

www.dainikkagoj.com