সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও কফিন মিছিল

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড় থেকে ‘কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফাঁসি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি মজমপুর গেট অতিক্রম করে শহরের পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা,কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ মাঃ আবু ইউসুফ, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকিক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর