শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

লংগদুতে উগলছড়ি মহাজনপাড়া প্রাঃ বিদ্যালয় ও হাইস্কুল পরিদর্শনে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির দূর্গম লংগদুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক কর্তৃক  পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড  ও ইউএনডিপির ERRD প্রকল্পের  বিভিন্ন কাজ  পরিদর্শন করা হয়েছে।

৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ আব্দুল খালেক মহোদয়, লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান( যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের ERRD প্রকল্পের প্রকৌশলী চন্দন ত্রিপুরা, বগাচতর ইউপি চেয়ারম্যান জনাব,আবুল বশর ও উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পরে তিনি বিদ্যালয় প্রঙ্গনে একটি ঔষধী বৃক্ষ (নিম গাছের চারা) রোপণ করেন এবং রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ERRD প্রকল্পের বাস্তবায়িত বিভিন্ন কাজ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও  একটা ছাত্রাবাস এর অভাব তুলে ধরলে, তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর