সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক নিহত 

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল (৪৮) নামে একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২) নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রফি মন্ডল একই গ্রামে মৃত মতালেব ওরফে মতা মন্ডলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফি মন্ডল নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে আসা ৫জন মুখোশধারী দুর্বৃত্ত রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রফি মন্ডলকে রক্ষায় স্থানীয় ইউসূফ ও রবজেল নামে দু’জন এগিয়ে আসলে তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে দূর্বৃত্তরা। এতে কৃষক রফি মন্ডল ঘটনাস্থলে নিহত হয় এবং গুলিবিদ্ধ হয়ে আহত হলে ইউসুফ ও রবজেলকে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেল যোগে আসা ৫জন দূর্বৃত্ত রফি মন্ডলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। গুলিবিদ্ধ হন আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের টিম কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর