শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর তানোরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও এতিমদের খাবার বিতরন করলেন সাবেক মেয়র মিজান 

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষ হীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমখানায় এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাপড়াস্থ্য এতিম কানায় (শিশু সদনে) দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে মিজানুর রহমান মিজান বলেন, বেগম জিয়া ছিলেন আপোষ হীন নেত্রী। তার উপর ফ্যাসিস্ট হাসিনা এমন কোন নির্যাতন নেই যা করেনি। স্মৃতি বিজড়ীত সেনা কল্যানের বাড়ি থেকে কিভাবে বের করে দেয়া হয়েছিল সেটা দেখে দেশ বাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। তাকে গণতন্ত্রের মা বলা হয়। কারন এই গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখেছিলেন তিনি। কোন আপোষ করেননি। কত মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েও স্বৈরাচারদের সাথে আপোষ করেননি।

এদেশ তার ঠিকানা এটা তিনি বারবার বলেছেন। তারপরও সৈরাচার হাসিনা তাকে ব্যাপক হয়নারী ও নির্যাতন করেছেন। বাংলাদেশে সব চাইতে বেশী নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি ও তার পরিবার। কারাগারে নির্যাতনের কারনেই তার াজ এই অবস্থা বলেও জানান তিনি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে দ্রুত সুস্থতা দান করুন। এছাড়াও তিনি সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এসময় দোয়া পরিচালনা করেন এতিম কানার মাওলানা হাফিজুর রহমান।

অপর দিকে তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে পৃথক ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজাসহ ওলামা দলসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর