শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

চন্দনাইশে বাড়ি ফেরার পথে এলডিপির কর্মীর ওপর হামলা 

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে সাতবাড়িয়া এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি)’র কর্মী মোহাম্মদ শিহাব হোসেন (২০) এর ওপর অর্তকিত ভাবে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গত শনিবার (২২ নভেম্বর) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৈলতলী ইউনুস মার্কেট থেকে দোকার বন্ধ করে বাড়িতে ফেরার পথে, রাত আনুমানিক ৯ টার সময়ে ৩-৪ জন মুখোশদারি ব্যক্তি পিছন থেকে কিল,ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেন। এবং তার দুই হাত ধরে টেনে নিয়ে গিয়ে লোহার লড, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এদিকে তার শোর চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে পালিয়ে যান দুর্ত্তৃরা। প্রাথমিক চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তারা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বৈলতলী ইউনুস মার্কেটে সবজির দোকান করে আসছিলো আহত শিহাব উদ্দিনের বাবা মোহাম্মদ সেলিম। বাবার ব্যবসায় সহযোগিতা করতো সে। শিহাব রাজনৈতিক ভাবে এলডিপির সাথে সমর্থন ছিলো। বিভিন্ন সময়ে এলডিপির অনুষ্ঠানে স্লোগান দিতো। তারই জের ধরে পরিকল্পিত ভাবে তার উপর অর্তকিত হামলা করেছে।

আহত শিহাব হোসেনের মা জানান, আমার ছেলে রাজনৈতিক ভাবে এলডিপি করতো। আমার ছেলের সাথে কারো কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার ঘটনার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এবং রাতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর