সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

শয়ন কক্ষে ঝুলছিল কলেজ শিক্ষার্থী তুষারের মরদেহ

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক শালুক এলাকায় তন্ময় কুমার তুষার (২১) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শালুকগাড়ী গ্রামের ভাড়া বাসা থেকে তুষারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুষার কুমার শ্রী কৃষ্ণ বাঁশফোরের ছেলে। সে সরকারি আজিজুল হক কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থী ছিল।

স্থানীয়সূত্রে জানাগেছে, নিহত তুষারের বাবা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। দীর্ঘ দিন যাবত তিনি বগুড়া ক্যান্টনমেন্ট মাঝিড়া শাখায় চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার শালুকগাড়ী গ্রামে ভাড়া বাসায় থাকেন। তিনি বগুড়া ক্যান্টনমেন্টের পিএমএইচএ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত আছেন। সংসারে তার স্ত্রী, এক কন্যা (বিবাহিতা) ও ছেলে তুষার রয়েছে। এদিকে তুষারের মা গতকাল ঢাকায় মেয়ের বাসায় গেছেন। আর বাবা নিজ কর্মস্থলে ছিলেন। বাড়িতে তুষার একাই ছিল। আজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তুষারকে দাঁত ব্রাশ করা অবস্থায় দেখতে পায় প্রতিবেশী। তারপর থেকে সে আর প্রতিবেশীর নজরে পড়েনি। এমতাবস্থায় হঠাৎ তুষারের বাবা বাড়ি ফিরে দেখে তার ঘর ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ পাননা। এতে তুষারের বাবা আতঙ্কিত হয়ে চিৎকার করলে প্রতিবেশী এসে দেখে তুষারের গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ ঝুলছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী আরও জানান, তুষারের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এঘটনায় শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, কলেজ পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু প্রসঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর