সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর শাজাহানপুর বিএনপির আনন্দ মিছিল

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া বহুল আলোচিত মামলার রায় ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বগুড়ার শাজাহানপুরে যেন অন্য রকম আবহ তৈরি হয়। মুহূর্তেই মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় রায়ের খবর। আর এই খবরকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতা–কর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের উত্তাল আনন্দ উচ্ছ্বাস।

সোমবার বিকেল উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন-এর নেতৃত্বে বের হয় একটি বিশাল আনন্দ মিছিল। মুখে, মুখে স্লোগান—“এই মুহূর্তের খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো, এ রায় ন্যায়বিচারের জয়”, “গণতন্ত্রের বিজয়”—এমনই শব্দে মুখর হয়ে ওঠে পুরো শাজাহানপুরের প্রধান সড়ক।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন,“আজকের রায় শুধু একটি মামলার রায় নয়, এটি দেশের মানুষের ন্যায়বিচারের প্রতি বিশ্বাসকে আবারও ফিরিয়ে দিল।” তিনি আরো বলেন এদেশের জনগণ শুধু এই রায় সন্তুষ্ট নয় রায়ের কার্যকারিতা দেখতে চায়।

দলটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ বলেন—

“দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা আজ ন্যায়বিচারের মুখ দেখলাম।”

আনন্দ মিছিলটি শান্তিপূর্ণভাবে শহর প্রদক্ষিণ শেষে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন—

“এই রায় গণতন্ত্রের লড়াইয়ে নতুন শক্তি দিয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।”

উপজেলা জুড়ে মিছিল শেষে দীর্ঘক্ষণ আলোচনা চলে আজকের রায় শাজাহানপুরের মানুষের মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর