শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

বিএনপি নেতা হেলাল সরকারের মেয়ে ডা: হেমা চলে গেলেন না ফেরার দেশে 

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকারের এক মাত্র কন্যা ডা: হুমায়রা পারভীন হেমা চলে গেলেন না ফেরার দেশে।

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম এ প্রতিবেদককে জানান,

হেমা রবিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে—– রাজিউন)। আজ সোমবার বাদ যোহর নিজ গ্রাম রামকান্তপুর ঈদগাঁ মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে হেমা স্বামী, ১ছেলে ১মেয়ে,বাবামাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

হেমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী এবং মিসেস মোমেনা আলী।

মরহুমার নামাজে জানাযায় উল্লাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

হেমার পিতা বিএনপি নেতা জনাব হেলাল সরকার তার মেয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। হেমার অকাল মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর