মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

দীঘিনালায় দুই বসতবাড়িতে  ভয়াবহ চুরি

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রন্তমহন মেম্বার পাড়া এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে দুইটি বসতবাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ১৪ নভেম্বর শুক্রবার গভীর রাতে অজ্ঞাতচক্রের চোরেরা পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে ঢুকে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

চুরির শিকার দুটি বাড়ি হলো—আপন বড়ুয়ার বাড়ি এবং মৃত স্বপন মাস্টারের বাড়ি। পরিবার সূত্রে জানা যায়, চোরেরা ঘরের দরজার মুখ ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

চেতনানাশক স্প্রে ব্যবহারের ফলে পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়েন এবং তাদেরকে উদ্ধার করে দীঘিনালা সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তারা একদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার পর ভুক্তভোগী আপন বড়ুয়া দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ জাকারিয়া বলেন,

“ভয়াবহ এ ঘটনার তদন্ত চলছে। অতি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এই ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন এবং দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর