শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রামগড়ে দুই চীনা নাগরিক তথ্য প্রযুক্তির ডিভাইস সহ পুলিশ হেফাজতে

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবনে অনুমতিহীন ভাবে বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকাধীন আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে চীনা পাসপোর্টধারী দুইজন নাগরিককে রামগড় থানা পুলিশ হেফাজতে নেয়। তারা হলেন, জিয়াং ছেংথং ও টেং তংগু।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুইজনই গেল ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্লাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মোঃ রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোন নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রীম দিয়ে বাসা ভাড়া নেন। ইলেকনিক্স সামগ্রী আমদানী রপ্তানী করবে বলে জানানো হয় ভবন মালিককে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ. মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ২ চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের অনুমতি নেয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস সম্পর্কে যাচাই বাছাইয়ে বিটিআরসি’র সহযোগীতা চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর