শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কমলনগরে মব তৈরি করে বিয়ে ও কাবিন: ইউপি সদস্য ও কাজীর বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে বিবাহের চুক্তিতে কাবিন রেজিস্ট্রি করেছিলেন মাইনউদ্দিন নামের এক যুবক। কিন্তু কাবিনের কয়েক মাস পর যখন তিনি স্ত্রীকে ঘরে তোলার বিষয়ে কথা বলতে তরুণীর বাড়িতে যান, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

অভিযোগ রয়েছে, স্থানীয় হাবিবুর রহমান, আবদুল মান্নান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও বাবুল দেওয়ানের নেতৃত্বে একদল যুবক সেখানে মব তৈরি করে মাইনউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে গভীর রাতে কাজী ডেকে ফের কাবিন ও বিয়েতে বাধ্য করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে বলা হয়-অনৈতিক কাজে ধরা পড়ে বিয়ে করেছে যুবকটি।

এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। পরে ভুক্তভোগী মাইনউদ্দিন গত রবিবার(৯ নভেম্বর) আদালতে মামলা দায়ের করেন। মামলাটি লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা(ডিবি) কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু।

মামলা সূত্রে জানা যায়,ভুক্তভোগী মাইন উদ্দিন উপজেলার হাজিরহাট বাজারে ইবনে সিনা পপুলার ডেন্টাল চিকিৎসালয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। অভিযুক্ত হাবিব ও আবদুল মান্নান ওই চিকিৎসালয়ে প্রবেশ করে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর শোর চিৎকারে অভিযুক্তরা তখন পালিয়ে যায়। এতে ভুক্তভোগী মাইন উদ্দিনের উপর ক্ষিপ্ত হয় তারা।

পরবর্তীতে এ ঘটনার ২ মাস পর মাইন উদ্দিন বিবাহের দিনক্ষণ ধার্য করার জন্য পুর্বের কাবিন রেজিস্ট্রি করা হবু স্ত্রীর পরিবারের সাথে সাক্ষাত করতে তাদের বসতঘরে যায়। এই সুযোগে অভিযুক্তরা গুজব রটিয়ে স্থানীয়দের জড়ো করে মব সৃষ্টি করে। পরে মাইনউদ্দিনকে মারধর করে হুজুর ও কাজী ডেকে পুনরায় কাবিন ও বিবাহতে বাধ্য করে।এবং অনৈতিক কাজে তারা ধরা পড়ে বিবাহ করেছে বলে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।

তারা অসৎ উদ্দেশ্য সামাজিকভাবে মান সম্মান ক্ষুন্ন করায় ভুক্তভোগী মাইনউদ্দিন ইউপি সদস্য ও কাজী সহ ৮ জনকে আসামী করে আদালতে মামলা করেন। আদালত মামলটি গ্রহণ করে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

ভুক্তভোগী তরুনীর মা নাজমা বেগম বলেন, মাইন উদ্দিনের সাথে আমার মেয়ের বিবাহের কাবিন রেজিস্ট্রি কয়েকমাস আগে করা হয়েছিলো। ঘটনার দিন মাইন উদ্দিনকে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য আমি খবর দিয়ে আনি। এরপর স্থানীয় ইউপি সদস্য বাবুল, সিরাজ ও হাবিবের নেতৃত্বে এলাকায় গুজব ছড়িয়ে শত শত মানুষ জড়ো করে। পরে মাইন উদ্দিনকে মারধর করে আমাদেরকে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে কাজি ডেকে পুনরায় কাবিন ও বিবাহ রেজিস্ট্রি করে।

চর ফলকন ইউনিয়নের কাজি( নিকাহ ও তালাক রেজিস্ট্রার)  মো: শফি উল্লাহ বলেন,স্থানীয় ইউপি সদস্য মো: সিরাজ আমাকে ফোন করে ঘটনাস্থলে নেয়। সেখানে গিয়ে দেখি এক-দেড়’শ মানুষ উপস্থিত।পরে সকলের সম্মতিতে আমি কাবিন রেজিস্টি করি।

অভিযুক্ত স্থানীয় চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ান ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)ওসি মো: শাহাদাত হোসেন টিটু বলেন, মামলাটি হাতে এসেছে। তদন্ত করে প্রতিবরদন দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর