শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রামগড়ে সেমিনার

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাসুক পাড়ায় হালদা নদীর উৎস মুখ এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক মো.নাজিম উদ্দিন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা চৌধুরী ঝুমা, জেলা মৎস্য অফিসার ড. রাজু আহমেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও হালদা নদীর উৎস মুখ সংরক্ষণ কমিটির সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, হালদা নদীর উৎস মুখের স্থানীয় বাসিন্দা কর্ণমহন ত্রিপুরা, মৎস্য চাষী আনিসুল হক প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হালদা নদীর উৎস মুখের স্থানীয় বাসিন্দা, মৎস্য চাষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশ নেন।

এসময় বক্তারা হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর