শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে রহস্যজনক হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুতিশপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নাসু আক্তার আহত হয়েছেন। ঘটনাটি ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে রহস্য ও চাঞ্চল্যের।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুতিশপুর গ্রামের মৃত গাজীউল রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাড়ির দেয়াল টপকে নজরুল ইসলামের ঘরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় তার স্ত্রী নাসু আক্তার বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত নাসু আক্তার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, নজরুল ইসলামের দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যান। এরপর থেকে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের একটি টিনশেড বাড়িতে বসবাস করতেন। সুতা ব্যবসা করে সামান্য আয়ে সংসার চললেও বসতভিটা ছাড়া তেমন কোনো অর্থ-সম্পদ ছিল না তাদের। এ কারণে অনেকেই ঘটনাটিকে সাধারণ ডাকাতির চেয়ে রহস্যজনক বলে মনে করছেন।

স্থানীয়দের ভাষ্য, নজরুল ইসলামের বাড়িটি কিছুটা নির্জন স্থানে হওয়ায় ঘটনার সময় আশপাশের কেউ কিছু টের পাননি। তবে বাড়ির দরজা-জানালা ও ঘটনাস্থলের বিভিন্ন আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

আহত নাসু আক্তার শারীরিকভাবে অসুস্থ থাকায় এখনো তার কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

সোনারগাঁয়ে রহস্যজনক হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

www.dainikkagoj.com
14 May 2026

সোনারগাঁয়ে রহস্যজনক হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

www.dainikkagoj.com