শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

মো: আখতার হোসেন হিরন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এডহক কমিটির সভাপতি পদে পূর্বের মনোনয়ন পরিবর্তনপূর্বক তাকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়। তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত।

সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত এক চিঠিতে এডহক কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম রফিককে মনোনয়ন প্রদান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সভাপতির মনোনয়নের পর মাদ্রাসা ও স্থানীয় শিক্ষা মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। উল্লাপাড়া ও সলঙ্গা এলাকার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সুপার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তবে মাদ্রাসার প্রিন্সিপালের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক

www.dainikkagoj.com
13 May 2026

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক

www.dainikkagoj.com