শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মিলন হোসেন

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মো. জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিলন হোসেন।

তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (১৩ মে) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। জানা যায়, সম্প্রতি সমিতির কার্যকরী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতি-এর সদস্যরা জানান, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় মিলন হোসেনকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন বলেন, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা মনে করছেন, তার নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত ও সেবামুখী হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 May 2026

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মিলন হোসেন

www.dainikkagoj.com
13 May 2026

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মিলন হোসেন

www.dainikkagoj.com