শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আজ থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত, মানতে হবে ১২ নির্দেশনা

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এস এম জাহান ইমাম, স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দ্বীপের পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় এবার কঠোরভাবে ১২টি নির্দেশনা আরোপ করেছে সরকার।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। নিরাপত্তার কারণে এবার টেকনাফের পরিবর্তে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, গত ৯ মাস পর্যটক চলাচল বন্ধ থাকায় দ্বীপের জীববৈচিত্র্যের ব্যাপক উন্নতি হয়েছে। সৈকতে লাল কাঁকড়া, শামুক-ঝিনুকের বংশবিস্তার ঘটেছে এবং কচ্ছপের ডিম পাড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে কিউআর কোডসহ টিকিট সংগ্রহ করতে হবে। নভেম্বর মাসে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন না, শুধু দিনের বেলায় ভ্রমণের সুযোগ পাবেন।সৈকতে যেকোনো ধরনের মোটরচালিত যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।প্রবাল, শামুক, ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করা এবং কেয়া ফল সংগ্রহ বা কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে দ্বীপের ভঙ্গুর পরিবেশ রক্ষা পাবে এবং এটি একটি টেকসই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর