শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সাংস্কৃতিক বন্ধনে বরণ হোক নতুন বছর

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহে পহেলা বৈশাখ, ১৪৩২ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে আজ ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের এই শুভ নববর্ষ একটি নবরূপে, নব উদ্যমে উদযাপন করছি। এই আনন্দে আমরা যাদেরকে পাচ্ছি না, সেই বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, জনতা যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই মেলবন্ধন, প্রাণের বন্ধনে একাত্ম হবো, ভালোবাসায় সিক্ত হবো এবং সকল ষড়যন্ত্র ও শত্রুতা ভুলে যাবো।

তিনি আরো বলেন, আমাদের জীবন নতুন করে গড়ে উঠুক নব উদ্যমে, যেন আমরা উজ্জীবিত হয়ে একটি আলোকিত, উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তুলতে পারি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৈশাখী মেলা ১৪৩২ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর