শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

“স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া। তিনি বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দক্ষ চালক দিয়ে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দীঘিনালার পুলিশ সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর