সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব: রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

এস এম জাহান ইমাম শাহ্ স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটের রামপালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রামপালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (১৭ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা–রামপাল–ফকিরহাট সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি উপস্থিত নারী–পুরুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি দফা বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা–স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। ডক্টর ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিবেশ রক্ষায় এটি বিএনপির অঙ্গীকার। তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন।

তিনি উপস্থিত নারীদেন প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল। আপনারা বিএনপির সঙ্গে থাকুন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়েই সুখি-সমৃদ্ধি জনপদ গড়ে তুলবে।

 

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম প্রমুখ। উঠান বৈঠকে রামপাল সদর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। তারা স্থানীয়ভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় বিএনপির এই নেতা সকল প্রকার সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং পাশে থেকে দেশকে সমৃদ্ধিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর