শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

৩ দফা দাবি আদায়ে শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে এমপিওভুক্ত শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক এবং সঞ্চালনা করেন রানীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোরুজ্জামান।

বক্তব্য রাখেন দুবলাগাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদ মো. সাজ্জাদুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়কারী আবিদুল ইসলাম, সচেতন শিক্ষক সমাজ বগুড়ার সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ, শিক্ষক নেতা মেজবাউল আলম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, প্রভাষক শামীম আহমেদ, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন, খালেদ মাহমুদ রুবেল, আইয়ুব হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর ও মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা।

শিক্ষকরা তাদের ৩ দফা দাবি হিসেবে ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান।

এর আগে গত মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ আবু জাফর আলী ও প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামানের নেতৃত্বে রাণীরহাট বন্দরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর