মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

সান্তাহারে সাংবাদিক কন্যার সাফল্য

Reporter Name / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আবু বকর সিদ্দিক বক্কর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ থেকে মোবাসশিরা খানম চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডেের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন-এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।মোবাসশিরা খানম উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের সাংবাদিক সাগর খান ও জেসমিন আক্তারের একমাত্র সন্তান। সাংবাদিক সাগর খান সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকা’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি।

মোবাসশিরা খানম ছোটো বেলা থেকেই অত্যন্ত মেধাবী। সান্তাহার ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন স্কুল  থেকে পঞ্চম শ্রেণিতে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এরপর একই বিদ্যালয় থেকে মোবাসশিরা মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড অধীনে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সান্তাহার সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। সফলতা কারণ জানতে চাইলে মোবাসশিরা বলে, আল্লাহ তাআলা’র অশেষ রহমত, পিতা-মাতার তত্ত্বাবধান, নিজের প্রাণপণ চেষ্টা, কলেজ এবং প্রাইভেট শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার এই সফলতা এসেছে বলে আমি মনে করি। তাকে নিয়ে পিতা-মাতার অনেক স্বপ্ন। ভবিষ্যতে সে একজন প্রকৌশলী হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। মেয়ের সফলতার বিষয়ে সাংবাদিক সাগর খান বলেন, শুরু থেকে আজ অবধি আমার মেয়ের সফলতার জন্য মহান আল্লাহ তাআলা’র অশেষ রহমত, তার নিজের প্রাণপণ চেষ্টা, প্রতিষ্ঠান এবং প্রাইভেট শিক্ষকদের অবদান অনশিকার্য। তাছাড়া পিতা-মাতা হিসেবে আমরা আমাদের  দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর