শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার নির্বাচনের আগেই শেষ হবে: কুষ্টিয়ায় অ্যাটর্নি জেনারেল

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচারকাজ সম্পন্ন হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে, তবে তড়িঘড়ি করে বিচার শেষ করা হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “দেশের আদালতগুলোতে মামলা জট কমাতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার সুফল এখন পাওয়া যাচ্ছে। শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে প্রচেষ্টা চলছে। আসামিপক্ষ ইতোমধ্যে আপিল বিভাগে গেছেন—আশা করি খুব শিগগিরই বিষয়টির নিষ্পত্তি হবে।” এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরীসহ জেলার সিনিয়র আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর