শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও কৃষিভিত্তিক সাংস্কৃতিক উৎসব ‘দেউলী উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে আর কখনো ‘আমিত্বের দেশ’ বানাতে চান না। এ দেশ সবার। তাই রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সম্প্রীতি, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। উৎসবের উদ্বোধন করেন হাজং সমাজের নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধ্যা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হাজং সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৃষি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত দেউলী উৎসব। এ উৎসবকে ঘিরে গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠ পরিণত হয় হাজং সম্প্রদায়ের মিলনমেলায়। ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা গান, নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। নেত্রকোনার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজং সম্প্রদায়ের মানুষ উৎসবে যোগ দেন।

আয়োজকদের মতে, দেউলী উৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি হাজং সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ ধরনের উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 November 2026

কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল

www.dainikkagoj.com
21 November 2026

কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল

www.dainikkagoj.com