শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোনারগাঁও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (সিকা) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিকা সূত্রে জানা গেছে, সংগঠনটির অধীনে উপজেলায় মোট ৩৪টি কিন্ডারগার্টেন রয়েছে। এর মধ্যে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পাঁচটি প্রতিষ্ঠান এ বছর পরীক্ষায় অংশ নেয়নি। বাকি ২৯টি সদস্য প্রতিষ্ঠানের ৮৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার প্রথম দিনে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা ও ইংরেজি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিকা সভাপতি ও খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লা বলেন, উপজেলার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সিকা নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, সিকার প্রধান উপদেষ্টা ও সোনারগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজ, উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি রহমান মুজিব, সাধারণ সম্পাদক সিকান্দার আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেনসহ সংগঠনের সদস্য এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 November 2026

সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী

www.dainikkagoj.com
21 November 2026

সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী

www.dainikkagoj.com