শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কলেজের নবীন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রামগতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ২০২৪ সালের জুলাইয়ের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং কলেজের সাবেক শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক প্রভাষক মো. আহাদ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার সৈয়দ মুর্তজা আল আমিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিশনার খন্দকার দিদার হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার, রামগতি উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, পৌরসভা যুবদলের সদস্য আব্বাস উদ্দিন এ্যানী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজীব পাটোয়ারী, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী ও তাসফিয়া জাহান, সম্মানিত সদস্য ফরহান হোসেন সিহাব, শুভ হাওলাদার এবং মো. রাশেদ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 November 2026

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 November 2026

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

www.dainikkagoj.com